চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বিজয়ী কাউন্সিলর তরিকুল হত্যায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার  ৪

বিজয়ী কাউন্সিলর তরিকুল হত্যায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার  ৪

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:৪৮ পিএম, ২০২১-০১-২৩

বিজয়ী কাউন্সিলর তরিকুল হত্যায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার  ৪

এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ    সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ৩টায় সিরাজগঞ্জ সদর থানা চত্বরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার।এর আগে শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় ঢাকার খিলগাঁও এলাকা থেকে ৩ জন ও উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার ব্যাপারীপাড়া মহল্লার আনোয়ার হোসেন ব্যাপারীর ছেলে আইনজীবী সানোয়ার হোসেন রতন (৪৫), জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হাসান লিখন (৩৬), শহীদগঞ্জ মহল্লার শুকুর আলীর ছেলে গোলাম মোস্তফা ওরফে মোস্তফা কামাল (৬০) ও উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর এলাকার মাহতাব মণ্ডলের ছেলে সাইফুল ইসলাম (৪০)।সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার জানান, গোপন সংবাদের ভিতিত্তে শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় ঢাকার খিলগাঁও এলাকা থেকে কাউন্সিলর তরিকুল হত্যার প্রধান আসামি পরাজিত কাউন্সিলর প্রার্থী শাহাদত হোসেন বুদ্ধিনের আপন ২ ভাই এজাহারভুক্ত ২নং আসামি এনামুল হাসান লিখন, ৪নং আসামি সানোয়ার হোসেন রতন ও ১৫নং আসামি গোলাম মোস্তফা ওরফে মোস্তফা কামালকে গ্রেফতার করা হয়।এছাড়াও এ হত্যাকোণ্ডে জড়িত সন্দেহে উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এই মামলায় হত্যাকারীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম তৎপর রয়েছে।প্রসঙ্গত, ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গণনায় ৮৫ ভোটে বিজয়ী হন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের সমর্থকগণ বিজয়ী প্রার্থীদের উপর হামলায় চালায়। এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল গুরুতর আহত হন।ওইদিন রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় ১৭ জানুয়ারি নিহতের ছেলে হৃদয় খান বাদী হয়ে ৩২ জনের নামউল্লেখ করে আরও ৪০/৫০ জনের নাম অজ্ঞাতনামা দিয়ে হত্যা মামলা দায়ের করেন।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর